Sunday, February 11, 2018

গুগল সার্চ টিপস

গুগল আমাদের জীবনের অবিচ্ছেদ অংশ। ইন্টারনেট নামক নেটওয়ার্কের ভিতরে আমরা যারা বাস করি।  আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু সার্চ করে থাকি কিন্ত অনেকেই গুগল সার্চিং এর অনেক বিষয় জানি না। এই বিষয়টা জানতে হবে কারণ সার্চিং এর উপর নির্ভর করে আমাদের কাংখিত ফলাফল। চলো জেনে নেই কিছু বিষয় সার্চিং নিয়ে :


১) Case অর্থাৎ বড় বা ছোট হাতের অক্ষর নিয়ে চিন্তা না করা। Punctuation অর্থাৎ দাড়ি কমা নিয়ে চিন্তা না করে সার্চ করা - মূলত এই ধরনের সার্চ আমরা সবাই করি।

২) কোনো এক জিনিস সার্চ করলে সাথে সাথে অন্য জিনিসও চলে আসে সেক্ষেত্রে বিয়োগ চিহ্ন (-) ব্যবহার করা। এই বিয়োগ চিহ্ন NOT অর্থে ব্যবহার হয়।

৩) OR বা AND ব্যবহার করলে দুইটা বিষয় একসাথে চলে আসবে। যেমন sakib al hasan or abdur rajjak.

4) তুমি নির্দিষ্ট কোনো ওয়েবসাইট যেতে চাইলে site:www.youtube.com এইভাবে লিখতে পারো। আবার ওই নির্দিষ্ট ওয়েবসাইট রিলেটেড সাইট এ যেতে চাইলে related:www.youtube.com লিখে সার্চ করতে পারো।

৫) রেঞ্জ বা সীমানা বুঝতে (..) ব্যবহার করতে পারো। যেমন hp laptop $250..$550

৬) তোমার যারা উনিভার্সিটিতে পড়ো তোমাদের জন্য গুগল এডভান্স সার্চ আছে। Advance Search এসাইনমেন্ট করার জন্য কাজে লাগবে। Advance Search যাও এবং শূন্যস্থান তোমার সার্চ অনুযায়ী ফিল করো। ভালো ও উন্নত মানের ফলাফল বের হয়ে আসবে।

৭) SafeSearch Filters নামে Setting এর ভিতরে যে অপসন আছে তা অন করে রাখতে পারো তাহলে অনাকাঙ্খিত কোনো ছবি তোমার সার্চিং এর সময় আসবে না।

৮) ছবি দিয়েও সার্চ করা যায়। এর জন্য তোমাকে images.google.com এই ওয়েবসাইট এ গিয়ে ছবি আপলোড দিয়ে সার্চিং এর কাজ করতে হবে।

বিশেষ কথা : উপরের বিষয় নিয়েও গুগল সার্চ দিতে পারো এবং আরো সুন্দরভাবে বুঝে নিও। এখানে খুব অল্প তথ্য দিয়েছি তবে এইগুলিই সাধারণত কাজে আসে। .



No comments:

Post a Comment