Wednesday, March 7, 2018

Present Indefinite/Present Simple

Tense কি ? টেন্স হচ্চে সময়। আমরা যখন কথা বলি তখন আমাদের কথার মধ্যে সময় উল্লেখ থাকে। এই যেমন : আমার শৈশব ছিল অসাধারন। আমি এখন খারাপ নেই। আমি আমার কাজিনদেরকে খুব মিস করি। আমি অনেক দিন যাবৎ আমার বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসি। আমি একদিন আমার যোগ্যতা মানুষের সামনে তুলে ধরবো। 


↑ 
↑ → উপরের উদাহরণে একেকটা বাক্যে একেক ধরণের সময় উল্লেখ আছে। একেকটা একেক Tense এ হবে। 

১২ টা টেন্সের মধ্যে আমি আজকে Present Indefinite/Present Simple  নিয়ে আলোচনা করবো।  

Present Indefinite → আমরা যে কাজগুলো প্রতিদিন করি ,আমাদের অভ্যাস , চিরন্তন সত্যগুলো এবং নিয়মিত সত্যগুলো যে টেন্স দ্বারা বলা হয় সে টেন্স হচ্ছে  Present Indefinite। এই টেন্সকে আবার Present Simple ও বলে। 

আমার মা একজন ভালো মানুষ। → নিয়মিত সত্য বা Facts ...
আমি প্রতিদিন রাতে বই পড়ি। → অভ্যাস বা Habits ..
চাঁদ পৃথিবীর উপগ্রহ। → চিরন্তন সত্য বা Universal True...
আমার বাবা প্রতিদিন সকালে কাজে বের হন।→ প্রতিদিন হচ্ছে বা Daily Activities..

এখন চলো এই টেন্সের ফর্মুলাটা একটু দেখে নেই। 

Sub + Verb( Verb এর  present form) + Object 

এখানে সাবজেক্ট কী ? আমি(I) ,তুমি(YOU) ,সে (HE/SHE),আমরা(WE) ,তারা (THEY),ইহা (IT) করিম,ফাতিমা বা যেকোনো (ANY NAME) কিছুর নাম। 

VERB হচ্ছে → যে শব্দটা আসল কাজটা একটা সেন্টেন্স এ বলে দিচ্ছে। যেমন : I GO (আমি যাই।  এখানে GO হচ্ছে VERB আমি কি করতেছি সেটা GO বলে দিচ্ছে ) 

Verb এর  present form মানে কি ?

Present Form →   Past Form Past →   Participle Form 

 Go →                Went →                Gone 
Love                   Loved                   Loved 
Teach                 Thought                Thought 

একটা VERB তিনটা অবস্থানে থাকতে পারে। তিনটা অবস্থা তিন ধরণের শব্দে পরিণত হয় বা কোনো কোনো সময় সমান থাকে। এই টেন্সে শুধু মাত্র Present Form ব্যবহার হবে। যেমন উপরের উদাহরণের GO,LOVE,TEACH আছে।চলো তিনটা বাক্য বানাই। 


You go to office on time.
I love my family.
She teaches me.

Object কী ? Verb এর পর থেকে সবকিছুই অবজেক্ট ধরে নিও। এই যেমন উপরের বাক্যে (go,love এবং teach এর বাকি অংশ হচ্ছে Object ) 

She teaches me → এই বাক্যে একটা ঝামেলা ঘটছে। es কোথা থেকে আসলো। এটা ছিল শুধু Teach ।

তাহলে শোনো !! যদি এই সাবজেক্ট SHE/HE/ANY NAME বা IT হয় তবে S/ES VERB শেষে যোগ হবে। আরেকটা সমস্যা হলো। সেটা কী ? সেটা হচ্চে কোন সময় es এবং কোন সময় s  VERB শেষে যোগ ? তাহলে শোনো আবার। যদি দেখো যে verb শেষ লেটার বা অক্ষরটা S/SH/O/X/CH তাহলে es যোগ করো। আর বাকিদের ক্ষেত্রে s যোগ করো। উপরের She Teaches Me তে দেখো She সাবজেক্ট ছিল। এর জন্য আমরা s বা es যোগ করার সিদ্ধান্ত নিলাম। পরে যখন দেখলাম যে Teach এর শেষ দুইটা লেটার বা অক্ষর হচ্ছে CH তাই আমরা es যোগ করলাম। 

চলবে। .....................